জ্বালানি তেলের দাম
হরমুজ প্রণালিতে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। গত মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলার ছাড়িয়ে গত পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১০০ ডলার ছাড়িয়ে যায়। তেল সরবরাহে অনিশ্চয়তা ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি: নৌ-পরিবহনমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের ভাড়া বাড়ানো হলেও ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, রেলের ভাড়া না বাড়িয়ে বর্তমান ভাড়া বহাল রাখার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ
দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। সোমবার সকালে অশ্বিনী কুমার হলচত্বরে আয়োজিত এই সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই গণবিরোধী সিদ্ধান্তের ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।
বাস ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল, প্রজ্ঞাপন জারি
ডিজেলের দাম বৃদ্ধি ও পরিবহন পরিচালন ব্যয় বিবেচনায় ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন ভাড়ার হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
জ্বালানির দাম বাড়লেও নিত্যপণ্যে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও এর কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরবরাহব্যবস্থা সচল রাখা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
ইলিশের আকালে জ্বালানিরও দাম বাড়তি, দিশেহারা মহিপুরের জেলেরা
পটুয়াখালীর বৃহত্তম মৎস্য বন্দর আলীপুর-মহিপুরে জ্বালানি তেলের আকস্মিক মূল্যবৃদ্ধিতে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন উপকূলীয় জেলেরা। এমনিতেই ইলিশের আকাল ও ঋণের বোঝায় জর্জরিত মৎস্যজীবীরা নতুন করে এই তেলের দাম বাড়ায় গভীর সংকটে পড়েছেন। মৎস্য খাতকে বাঁচাতে অবিলম্বে তেলের দাম কমানোর অথবা বিশেষ সরকারি ভর্তুকির দাবি জানিয়েছেন তারা।